রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

আনোয়ার হোসেন আকাশ | ১৪ নভেম্বর ২০২৩, ০৮:১৬

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 
রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কানাই রায় (৩৫) নামে এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় মীরডাঙ্গী থেকে পশ্চিম বনগাঁও যাওয়ার পথে ভন্ডগ্রাম নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
 
নিহত কানাই রায় উপজেলার নেকমরদ ইউনিয়নের আলশিয়া গ্রামের মৃত. বীরেন চন্দ্র রায়ের ছেলে।
 
জানা গেছে, ভন্ডগ্রাম নামক স্থানে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কানাই রায় ও তার মোটরসাইকেল রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। 
 
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সন্ধ্যার পরে অন্ধকার থাকায় কিসের সাথে দূর্ঘটনা ঘটেছে তার সঠিক কারণ জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা