মোংলা-খুলনা মহাসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি | ১০ নভেম্বর ২০২৩, ১৮:১৮

মোংলা-খুলনা মহাসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
মোংলা-খুলনা মহাসড়কের রামপাল উপজেলার রনসেন এলাকায় প্রাইভেট কার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১০ নভেম্বর) দুপুর ২:১০ মি: দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে খুলনা থেকে মোংলামুখী একটি প্রাইভেটকারের সাথে বিপরীত দিক থেকে আসা রনসেন মাছের আড়ৎ এর সামনে একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। 
 
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক বাগেরহাট জেলার ফকিরহাট থানার বট্ট খামার এলাকার সত্তার এর ছেলে রাজ্জাক (৩৩) নিহত হন এবং মোটরসাইকেলের যাত্রীকে গুরুতর আহত হলে স্থানীয়রা রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত মোটরসাইকেলের যাত্রী রাজশাহী জেলার বাগমারা থানার বুজরুক কৌড় এলাকার 
মজিবর রহমান এর ছেলে মোঃ হারুন-অর- রশীদ (৩৫)। প্রাইভেটকার এর চালক পলাতক রয়েছে। এর রেজিঃ নম্বর চট্রোঃ মেট্রো- খ- ১১- ২০৫৫। 
 
সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম।
 
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি ঘটনাস্থলে আছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২