আন্দোলনের নামে বিএনপি-জামায়াত নাশকতা করছে: কামরুন্নাহার হাই

আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি | ৮ নভেম্বর ২০২৩, ১৬:২৫

আন্দোলনের নামে বিএনপি-জামায়াত নাশকতা করছে: কামরুন্নাহার হাই
আন্দোলনের নামে বিএনপি-জামায়াত নাশকতা করছে বলে অভিযোগ করেছেন মোংলা পৌর আওয়ামী মহিলালীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই।
 
এর প্রতিবাদে বুধবার (৮ নভেম্বর) সকাল ১১টায় পৌর মার্কেটের সামনে মোংলা উপজেলা ও পৌর মহিলা আ'লীগের ব্যানারে মানববন্ধনে সভাপতির বক্তব্য তিনি একথা বলেন।
 
তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের নৃশংস হামলা ১৯৭১ সালের নির্যাতনের ঘটনা স্মরণ করিয়ে দিয়েছে। তৌহিদী জনতার নাম ব্যবহার করে বিএনপি-জামায়াত জ্বালাও পোড়াও ও নাশকতার চেষ্টা করে যাচ্ছে। এটা তাদের ধর্ম। ২০১৪ সাল থেকে তারা এ ধরনের কর্মকাণ্ড করে আসছে। কিন্তু তারা জানে না শেখ হাসিনা সরকার এত দুর্বল নয়। এর প্রতিরোধ কিভাবে করে এটা আমরা জানি।
 
বাংলাদেশ যখন বিশ্বের কাছে রোল মডেল, দেশ যখন উন্নয়নের সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, সে সময় আন্দোলনের নামে এরকম নাশকতামূলক কাজ কারো কাছে গ্রহণযোগ্য নয়। এ অবস্থা রুখে দিতে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই অন্যায় ও নৃশংস আচরণের তীব্র প্রতিবাদ, নিন্দা ও ধিক্কার জানিয়ে তিনি আরো বলেন, মহিলা আওয়ামী লীগ এই নৃশংসতার বিচার দাবী করছে।
 
মানববন্ধনে পৌর যুব মহিলালীগের সাধারণ সম্পাদক স্থুতি সরকার, মহিলা আ'লীগ নেত্রী সরবরিয়া খানম দরিয়া, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজরিনা বেগম, কাউন্সিলর জাহানারা হোসেন চানু, জহুরা বেগম, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর আ'লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম সহ মহিলা আ'লীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২