আশুলিয়ায় ড্যাফোডিলের শিক্ষার্থী-এলাকাবাসীর সংঘর্ষ: ক্যাম্পাস ছুটি ঘোষণা 

খোরশেদ আলম, সাভার প্রতিনিধি | ৬ নভেম্বর ২০২৩, ১৫:৪২

ফাইল ছবি
সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় চিন্তা করে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। যত দ্রুত সম্ভব হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানিয়েছে শিক্ষার্থীরা। 
 
রোববার আশুলিয়ার চাঁনগাও এলাকায় ইউনিভার্সিটি ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনার পর সোমবার সকালে থমথমে পরিস্থিতি দেখা গেছে। 
 
এসময় শিক্ষার্থীদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আবাসিক হল ছেড়ে যেতে দেখা গেছে। 
 
ড্যাফোডিল ইউনিভার্সিটির সিইসি বিভাগের শিক্ষার্থী তানভির তাহমিদ বলেন, গতকাল রাতে সে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করেছে। আমাদের আবাসিক হলে আমরা চালিয়ে ভাঙচুর করেছে। যার কারণে আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তার শঙ্কা দেখা দিয়েছে। এটা চিন্তা করেই কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করেছে।  ৬ নভেম্বর থেকে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত ক্যাম্পাস বন্ধ থাকবে। গতকাল রাতেই যত দ্রুত সম্ভব আমাদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। আমরা শিক্ষার্থীরা ভোর থেকেই বাড়িতে রওনা হয়েছি।
 
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব কাজল জানান, আজ ৬ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে।
 
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্যাম্পাস বন্ধ ঘোষণার কথা শুনেছি। তারপরও নিরাপত্তা নিশ্চিতে আমরা এলাকায় অবস্থান করছি।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা