আশুলিয়ার  চলন্ত বাসে অগ্নিসংযোগের  মামলায় বিএনপির ২ নেতা গ্রেফতার

সাভার প্রতিনিধি | ৩ নভেম্বর ২০২৩, ০৭:২৮

আশুলিয়ার  চলন্ত বাসে অগ্নিসংযোগের  মামলায় বিএনপির ২ নেতা গ্রেফতার
সম্প্রতি সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বাসে অগ্নিসংযোগসহ একাধিক নাশকতা মামলার আসামি বিএনপির দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
বৃহস্পতিবার রাতে রাজধানীর হাতিরঝিল মধুবাগ এলাকার ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।  
 
গ্রেফতার রকি দেওয়ান ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও তার বড় ভাই সোলায়মান দেওয়ান আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।  
 
মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার রকি দেওয়ানের বিরুদ্ধে অন্তত সাতটি নাশকতার মামলা রয়েছে। এর মধ্যে সম্প্রতি আশুলিয়ার নিরিবিলি এলাকায় চলন্ত বাসে অগ্নিসংযোগ অন্যতম। এছাড়া তার বড় ভাই সোলায়মান দেওয়ানের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। এতদিন তারা রাজধানীর হাতিরঝিল মধুবাগ এলাকায় বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে ছিল। আগামীকাল শুক্রবার তাদের ঢাকায় আদালতে পাঠানোর কথা রয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা