প্রাইমারী স্কুলের শিক্ষক জেল হাজতে

আশিকুর রহমান, নরসিংদী প্রতিনিধি | ২ নভেম্বর ২০২৩, ১০:৩৪

ফাইল ছবি
নরসিংদীর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী বাঘা নামে এক শিক্ষক রাষ্ট্রদ্রোহী মামলায় জেল হাজতে রয়েছে বলে জানা যায়। তথ্যটি নিশ্চিত করেছেন তার পরিবার। তিনি নরসিংদী সদর উপজেলার ১ নং বাগহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
 
বিশ্বস্ত সূত্রে জানা যায়, সহকারী শিক্ষক  মোহাম্মদ আলী বাঘা ঢাকার শ্যামপুর থানার বিস্ফোরক মামলায় আটক হয়ে জেল হাজতে রয়েছেন।
 
শ্যামপুর থানার দায়েরকৃত একটি বিস্ফোরক মামলায় মোহাম্মদ আলী বাঘা,  মোহাম্মদ সালাউদ্দিন, আলাউদ্দিন এবং গাড়ীর চালক সহ আরও ১৩ জনকে আটক করে পুলিশ। যার মামলা নং ৩১৯২০২৩। আটককৃত সকলেই নরসিংদী জেলার বাসিন্দা। এর মধ্যে মোহাম্মদ আলী বাঘা নরসিংদী সদর উপজেলার ১নং বাগহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সরকারী ও শিক্ষকতার চাকুরী করে রাষ্ট্রদ্রোহী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারের সংবাদে তীব্র নিন্দা ও কঠোর শাস্তি দাবী করেছেন স্হানীয় এলাকাবাসী।
 
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা হাফিজ  উদ্দিন বলেন, আমাদের বিদ্যালয়গুলো গত ২৭ অক্টোবর পর্যন্ত পূজার বন্ধ ছিলো। তবে ২৮ অক্টোবর কার্যক্রম শুরু হলেও সহকারী শিক্ষক মোহাম্মদ আলী বাঘা বিদ্যালয়ে যোগদান করেননি। তবে তার স্ত্রী মেডিকেল লিভ চেয়ে একটি আবেদন জমা দিয়েছেন। বিষয়টি আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২