রাণীশংকৈলে হরতালে মাঠে নেই বিএনপি, আওয়ামী লীগের শান্তি সমাবেশ

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি | ২৯ অক্টোবর ২০২৩, ২০:৫৪

রাণীশংকৈলে হরতালে মাঠে নেই বিএনপি, আওয়ামী লীগের শান্তি সমাবেশ

সপ্তাহের প্রথম দিন হওয়ায় অন্যান্য কর্মদিবসের সকালের মতোই অনেকটা ছিল এলাকার রাস্তাগুলোর দৃশ্য। তবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের কোথাও সকাল থেকে হরতালের সমর্থনে কোনো কর্মসূচি দেখা যায়নি। পৌরশহরসহ কোথাও বিএনপি ও জামায়াতের কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি মাঠে। পৌরশহরসহ উপজেলার সবখানের দোকানপাট, অফিস-প্রতিষ্ঠান খোলা ছিল। স্থানীয় যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।

উপজেলার  বিভিন্ন মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। তবে সকাল থেকে ঢাকা ও চট্টগ্রামগামী দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

মাঠে না থাকলেও বিএনপির দাবি, জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল সমর্থন করেছেন।
জনগণ আমাদের সঙ্গে আছে। তাঁরা আমাদের হরতাল সমর্থন করেছেন।’

অপরদিকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে অবস্থানে ছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সকাল হতেই আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের জড়ো হতে দেখা যায়। তারা পৌরশহরে তারা একটি হরতাল বিরোধী মিছিল বের করেন।

বিকালে আ.লীগের নেতা-কর্মীরা শান্তি সমাবেশ কর্মসূচির পথসভায় বন্দর চৌরাস্তা মোড়ে জামায়াত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশে আ.লীগ সভাপতি সইদুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক সংরক্ষিত সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ প্রমুখ।

এসময় শান্তি সমাবেশে আরও উপস্থিত ছিলেন আ.লীগ সহ-সভাপতি জবাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও পৌরমেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম  আ.লীগ যুগ্ম সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, সাবেক ভাইস চেয়ারম্যান মাহাফুজা বেগম,আ.লীগ সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার বিপ্লব, আ.লীগ নেতা অধ্যাপক প্রশান্ত বসাক ও তারেক আজিজ, াযুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী, কৃষক লীগ সভাপতি বাবর আলী ও সম্পাদক দিগেন্দ্রনাথ রায়, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আরথান আলী, যুবলীগ নেতা নওরোজ পারভেজ মেমন ও সসিম, ছাত্রলীগ নেতা তামিম হোসেন, আতিকুর রহমান টিটু, শ্রমিক লীগ নেতা আনসার আলীসহ আ.লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা তাদের বক্তব্যে গত ২৮ অক্টোবরে ঢাকায় বিএনপির মহাসমাবেশে পুলিশ হত্যাসহ সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। তারা দোষীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা