মোংলায় হত্যাকাণ্ডের ১২ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার

আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি | ২৬ অক্টোবর ২০২৩, ১০:২১

মোংলায় হত্যাকাণ্ডের ১২ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার
মোংলায় মারধরে নিহত ভ্যান চালক মো: আল আমিন (৩৫) হত্যা মামলায় এক আসামিকে আটক করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোরে গোপালগঞ্জের সীমানা মোল্লারহাট থানায় এলাকা থেকে মোঃ হেলাল ভূইয়া (২৪) নামে ওই আসামিকে আটক করা হয়। তিনি স্থানীয় পৌর রাজ্জাক সড়কের মোঃ শহিদুল ভূইয়ার ছেলে।
 
মোংলা থানার ওসি (তদন্ত) বিধান কুমার বিশ্বাস জানান, মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: মুশফিকুর রহমান তুষার ও মোংলা থানা পুলিশ অভিযান চালিয়ে হেলাল ভূইয়াকে আটক করে।
 
উল্লেখ্য, বুধবার (২৫ অক্টোবর) দুপুরে মামারঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ রোডে যাত্রী নিয়ে যাওয়ার সময় আল আমিনের ভ্যানে হেলাল ভূইয়ার শরীরে ধাক্কা লাগা নিয়ে তর্কা তর্কি হয়। একপর্যায়ে আল আমিন কে ভ্যান থেকে নামিয়ে বেপরোয়াভাবে কিল ঘুষি মারতে থাকে হেলাল ভূইয়া। পরে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়লে হত্যাকারী হেলাল ভূইয়া নিজেই ভ্যান চালক আল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিয়ে পালিয়ে যায়।
 
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ প্রকাশ কুমার দাশ বলেন, ভ্যান চালক আল আমিনকে মৃত নিয়ে আসা হয়। সে ঘটনাস্থলেই মারা যায়।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা