হাবিবকে কারাদণ্ডের প্রতিবাদে পাবনায় পদবঞ্চিত যুবদল নেতাকর্মীদের বিক্ষোভ

পাবনা প্রতিনিধি | ২৩ অক্টোবর ২০২৩, ১৫:২৪

হাবিবকে কারাদণ্ডের প্রতিবাদে পাবনায় পদবঞ্চিত যুবদল নেতাকর্মীদের বিক্ষোভ
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবকে কারাদণ্ডাদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনা জেলা যুবদলের পদবঞ্চিত নেতাকর্মীরা।  

সোমবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে পাবনা টেলিফোন ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড প্রদক্ষিণ করে ডায়াবেটিকস মোড় হয়ে রবিউল মার্কেট ও মহিলা কলেজ হয়ে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পাবনা জেলা যুবদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা আগামী যেকোনো আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।

পাবনা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক বাহার হোসেন, জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আব্দুল্লাহিল কাফি, যুবদল নেতা শোহানুর রহমান শোভন বিশ্বাস, তুষার হোসেন, সানাউল্লাহ সজিব, হৃদয় হোসেন, গয়েশপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা, আতাউকুলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন প্রমুখ।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা