লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন: প্রতীক পেলেন প্রার্থীরা

সময় ট্রিবিউন | ২০ অক্টোবর ২০২৩, ১৮:৪২

লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন: প্রতীক পেলেন প্রার্থীরা

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে চার প্রার্থীকে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ নির্বাচনে নৌকা, লাঙল, গোলাপ ফুল ও আম প্রতীকে লড়বেন প্রার্থীরা। শুক্রবার (২০ অক্টোবর) সকালে জেলা নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাকের পার্টি ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থীদেরকে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এখন থেকে তারা ভোটের জন্য প্রচারণা চালাবেন। ৫ নভেম্বর এ আসনের ১১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন ভোটার রয়েছেন। এর মধ্য ২ লাখ ৯ হাজার ৯৬ জন পুরুষ এবং ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন নারী ভোটার।

নির্বাচন কার্যালয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামী লীগ মনোনীত গোলাম ফারুক পিংকুকে নৌকা, জাতীয় পার্টি মনোনীত রাকিব হোসেনকে লাঙল, জাকের পার্টি মনোনীত শামছুল করিম খোকনকে গোলাপ ফুল ও এনপিপির সেলিম মাহমুদকে আম প্রতীক দেওয়া হয়েছে। নৌকার প্রার্থী পিংকু জেলা আওয়ামী লীগের সভাপতি, লাঙলের প্রার্থী রাকিব জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক, গোলাপ ফুলের প্রার্থী খোকন জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য ও আমের প্রার্থী সেলিম এনপিপির প্রেসিডিয়াম সদস্য।

আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক পিংকু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে উন্নয়নের মার্কা নৌকা নিয়ে ভোট করার সুযোগ দিয়েছেন। এ আসনের জনগণ আর তৃণমূলের নেতাকর্মীরা আমাকে ভালোবাসেন। আমিও সবসময় তাদের জন্য কাজ করেছি। ইনশাআল্লাহ জনগণের বিপুল ভোটে আমি জয়ী হবো।

জাতীয় পার্টির প্রার্থী রাকিব হোসেন বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের হাতে গড়া জাতীয় পার্টির জনগণের আস্থার রাজনৈতিক দল। এ দল আমার প্র‍য়াত বাবা সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যার আদর্শ। বাবা এ আসন থেকে পুনরায় নির্বাচন করতে চেয়েছিলেন। এর আগেই তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তার স্বপ্ন বাস্তবায়নে লাঙলের প্রার্থী হয়ে নির্বাচনের মাঠে নেমেছি। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ আমি বিজয়ী হবো।

উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। একইসঙ্গে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা