শেখ রাসেলের জন্মদিনে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের দোয়া

মফস্বল ডেস্ক | ১৮ অক্টোবর ২০২৩, ১৮:২৪

শেখ রাসেলের জন্মদিনে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের দোয়া
সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ প্রতিনিধি:  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কনিষ্ঠ ভাই শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
 
বুধবার  বাদ আছর ফুলবাড়িয়া কে আই সিনিয়র ফাজিল মাদ্রাসা সংলগ্ন নুর মসজিদে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
 
মিলাদ ও দোয়া মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজসহ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
দোয়া পরিচালনা করেন ফুলবাড়িয়া কেআই সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইউনুস আলী।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা