যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ডাকাত সর্দার গ্রেফতার

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৫ জুলাই ২০২৩, ১৮:০৭

সংগৃহীত ছবি

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ডাকাত সদস্য মো. ইস্রাফিলকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব। ঝালকাঠির একটি ডাকাতি মামলায় সাজা হয়েছিল তার।

সোমবার (২৪ জুলাই) রাতে সাভারের আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইস্রাফিলের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চর রাজনগর গ্রামে।

র‌্যাব-৪ সূত্র জানায়, ইস্রাফিল ডাকাত দলের দলনেতা। ২০০৮ সালে ঝালকাঠির রাজাপুর থানার গালুয়া গ্রামের হাজী মনসুর আলীর বাড়িতে ডাকাতি কালে স্থানীয়রা তাকে ধরে পুলিশে সোর্পদ করে। এরপর তিনি ২৫ মাস জেলে থাকার পর জামিনে মুক্ত হয়। জামিনে ছাড়া পেয়েই আত্মগোপনে চলে যান ইস্রাফিল।

গত বছরের ২৯ মে আদালত ডাকাতি করার অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

র‌্যাব-৪ এর মানিকগঞ্জ কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফট্যানেন্ট কমান্ডার মো. আরিফ হোসেন জানান, জামিনে মুক্ত হওয়ার পর দীর্ঘ ১২ বছর ছদ্মবেশে সাভারের আশুলিয়া এলাকায় বিভিন্ন পোশাক কারখানায় চাকরি করেন ইস্রাফিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২