ফরিদপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৩ জুলাই ২০২৩, ১৯:৫৯

ফাইল ছবি

ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরেক আরোহী।

শনিবার (২২ জুলাই) দিনগত রাত ১২টার দিকে শহরের প্রাণকেন্দ্র ভাঙ্গা রাস্তার মোড়ের র‍্যাফেলস ইন হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে মোটরসাইকেল আরোহী দুই যুবক ওই পথ দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে শহরের ব্যস্ততম এলাকা র‍্যাফেলস ইন হোটেলের সামনে একটি বাস তাদের পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক এক যুবক মারা যান। গুরুতর আহত অপর আরোহী যুবককে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে যায়। তাদের আটকের চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় কিছুই জানা সম্ভব হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা