যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেলো মিরসরাইয়ের যুবকের

সময় ট্রিবিউন ডেস্ক: | ২০ জুলাই ২০২৩, ১৮:৪১

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে চট্টগ্রামের মিরসরাইয়ের রমিম উদ্দিন আহম্মেদ (২২) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সন্ত্রাসীরা তার সঙ্গে থাকা গাড়ি ও টাকা ছিনতাইয়ের উদ্দেশ্য মাথায় গুলি করেছিল বলে জানা গেছে।

নিহত রমিম উদ্দিন আহম্মেদ (২২) মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভালুকিয়া এলাকার বাদশাহ মিয়া সওদাগর বাড়ীর মৃত বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন আহমেদের দ্বিতীয় পুত্র।

নিহতের বড় ভাই রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, ২০১৬ সালে আমার খালার সঙ্গে যুক্তরাষ্ট্রে যায় রমিম উদ্দিন। রমিম স্থানীয় একটি কলেজে কম্পিউটার সাইন্সের উপর পড়ালেখা করার পাশাপাশি মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরের হ্যাম্পটন এভের ১১০০ ব্লকের একটি গ্যাস স্টেশনে কাজ করতো। মঙ্গলবার ওইখানকার স্থানীয় একদল সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে। সন্ত্রাসীরা তার সঙ্গে থাকা গাড়ি ও টাকা ছিনতাইয়ের উদ্দেশ্য মাথায় গুলি করেছিল বলে জানতে পেরেছি।

তিনি আরও বলেন, এই ঘটনায় যুক্তরাষ্ট্র পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছেন। মরদেহ এখনো আমার স্বজনরা বুঝে পায়নি। ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হলে দেশে আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা