সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই নারীর মৃত্যু

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৬ জুলাই ২০২৩, ১৭:৪৯

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই নারী আরোহীর নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে আরও গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলচালক।

শনিবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া জেলার ধুনুট উপজেলার শ্যামগাঁতী গ্রামের জহির রায়হানের মেয়ে ফাতেমা খাতুন জীম (১৮) ও জাকির হোসেনের স্ত্রী খাদিজা বেগম (২৫)।

রায়গঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, একটি নম্বর বিহীন মোটরসাইকেল মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী গরু বোঝায় একটি ট্রাকের ধাক্কা লাগে। এতে খাদিজা চাকায় পিষ্ট হয় এবং কলেজ শিক্ষার্থী জিম ট্রাকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ধানগড়া এলাকায় পৌঁছালে স্থানীয়রা ট্রাকটি আটক করে।

এ প্রসঙ্গে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, এ ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। একজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। আরেক জনের মৃত্যু হয়েছে ট্রাকের সাথে ঝুলন্ত অবস্থায়। ট্রাকটি হাটিকুমরুল হাইওয়ে পুলিশের কাছে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা