অনির্দিষ্টকালের জন্য বন্ধ নাকুগাঁও স্থলবন্দর দিয়ে আমদানি

সময় ট্রিবিউন ডেস্ক: | ৯ জুলাই ২০২৩, ২৩:৩০

সংগৃহীত ছবি

ভারত সীমান্তে বাংলাদেশের সাথে সড়ক পথ সংস্কারের জন্য আজ থেকে অনির্দিষ্টকালের জন্য নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারত ও ভূটান থেকে পণ্য আমদানি বন্ধ ঘোষণা করেছে ভারতের রপ্তানিকারকরা।

শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর আমদানী-রপ্তানীকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশের সাথে যুক্ত ভারত সীমান্তে তুরা ও ডালু এলাকার সড়ক পথ সংস্কারের জন্য পণ্য আমদানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়েছে। এ সড়ক দিয়ে ভারত ও ভূটান থেকে ভারী ট্রাকে পাথর আমদানি করা হতো বাংলাদেশে। চলমান বর্ষায় সড়ক ক্ষতিগ্রস্থ হওয়ায় যাতায়াত ব্যহত হচ্ছিলো। তাই সংস্কার কাজের জন্য অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী ট্রাক বন্ধ করা হয়েছে বলে জানানো হয়েছে ভারতীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে।

নাকুগাঁও স্থলবন্দর আমদানী-রপ্তানীকারক সমিতির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, ভারতীয় অংশে রাস্তা দীর্ঘদিন ধরে খানাখন্দ হয়েছিলো। নিয়মিত পণ্যবাহী ভারী ট্রাক চলাচলের জন্য রাস্তার সংস্কার কাজ ব্যহত হচ্ছিলো। তাই ঠিকাদারদের অনুরোধে ট্রাক চলাচল বন্ধ করা হয়েছে। শনিবার তারা আমাদের অফিসিয়ালি বিষয়টি জানিয়েছেন।

তবে ট্রাক চলাচল বন্ধ থাকলেও বন্দরে পাথর ভাঙার কাজ স্বাভাবিকভাবেই চলতে থাকবে। শুধুমাত্র পণ্য আমদানি ও লোড আনলোড কার্যক্রম বন্ধ থাকবে। স্বাভাবিক থাকবে যাত্রী পারাপার কার্যক্রমও।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা