মাটিবোঝাই ট্রলির ধাক্কায় নিহত ২

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৫ জুন ২০২৩, ০৬:০৮

সংগৃহীত ছবি

নাটোরের লালপুরে মাটিবোঝাই ট্রলির ধাক্কায় ভ্যানযাত্রী আফিয়া মোরকয়া (৫৫) এবং ইনজিরা (৫০) নামের দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ জুন) দুপুরে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের থান্দারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লালপুর উপজেলার নতুনপাড়া গ্রামের জলিল খামারুর স্ত্রী আফিয়া মোরকয়া এবং একই এলাকার ইনসার আলীর স্ত্রী ইনজিরা।

লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন জানান, শনিবার দুপুরে একটি ব্যাটারিচালিত ভ্যানযাত্রী নিয়ে বিলমাড়ীয়া বাজার থেকে লালপুরে যাচ্ছিল। এ সময় উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের থান্দারপাড়া এলাকায় ভ্যানটি পৌঁছালে বিলমাড়ীয়ার দিক থেকে আসা দ্রুতগতির একটি মাটিবোঝাই ট্রলি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা আফিয়া নামে এক যাত্রী চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় অপর এক যাত্রীকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা