ঝিনাইদহ হাসপাতালে অভিযান, আটক ৯ দালাল

সময় ট্রিবিউন ডেস্ক: | ২২ জুন ২০২৩, ০০:১৪

সংগৃহীত ছবি

ঝিনাইদহ সদর হাসপাতালে অভিযান চালিয়ে নয় দালালকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক মাস করে কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করা হয়।

বুধবার (২১ জুন) দুপুরে হাসপাতালে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম নুরুন্নবী ও লায়লা ইয়াসমিন।

আটকরা হলেন- সেলিম হোসেন, অপু মণ্ডল, বিদ্যুৎ কুমার ঘোষ, রাজু আহমেদ, তাছলিমা বেগম, মারিয়া খাতুন, স্মৃতি বেগম, আফরিন সুলতানা ও বিলকিস বেগম।

জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইমের ইনচার্জ মো. শরিফুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল হাসপাতালে কিছু দালালদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠছেন রোগীরা। অভিযোগের ভিত্তিতে তার সত্যতা মেলায় ৯ জনকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা