ফেনীতে ১০ হাজার ইয়াবাসহ আটক ২

সময় ট্রিবিউন ডেস্ক: | ২০ জুন ২০২৩, ০০:৪০

সংগৃহীত ছবি

ফেনীতে রুটি বানানোর পিঁড়িতে বিশেষভাবে লুকানো ১০ হাজার ৩৭৫ পিস ইয়াবাসহ নারীসহ দুজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১৮ জুন) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-কক্সবাজারের টেকনাফ উপজেলার পানখালী গ্রামের নুর ইসলামের ছেলে শাহাব উদ্দিন (২৩) ও উত্তর নয়াপাড়া গ্রামের মো. ইব্রাহিমের স্ত্রী মনোয়ারা বেগম (২৪)।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল মহাসড়কে উপস্থিত হওয়া মাত্র দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় র‌্যাব তাদের আটক করেন। পরে তাদের সঙ্গে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করা হয়। এসময় বস্তার মধ্যে রাখা রুটি বানানো পিঁড়ির ভেতর বিশেষ কায়দায় ফাঁকা জায়গা তৈরি করে অভিনব পদ্ধতিতে রাখা ১০ হাজায় ৩৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

ফেনী র‌্যাব ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা