৮ কেজির রুইয়ের দাম আট হাজার

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৭ জুন ২০২৩, ০২:৪০

সংগৃহীত ছবি

কুড়িগ্রামে ধরলা নদে মো. জাহিদুল ইসলাম (৩৫) নামের এক জেলের জালে ধরা পড়েছে ৮ কেজি ওজনের একটি রুই মাছ। পরে মাছটি তিনি ৮ হাজার টাকায় বিক্রি করেন।

শুক্রবার (১৬ জুন) বিকেল ৫টার দিকে সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের শুলকুর বাজার এলাকায় ঝাকি জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের উত্তর নওয়াবস এলাকার মো. জাহিদুল ইসলাম প্রায় দিনই মাছ ধরতে ধরলা নদীতে যান। প্রতিদিনের মতো আজও জাল নিয়ে মাছ ধরতে ধরলা নদীর শুলকুর বাজার এলাকায় নামলে রুই মাছটি তার জালে আটকা পড়ে। পরে মাছটি আট হাজার টাকায় বিক্রি করে দেন তিনি।

জেলে জাহিদুল ইসলাম বলেন, ধরলা নদীতে পানি বেড়ে যাওয়ায় মাছটি ধরলা নদীর শাখা শুলকুর বাজার ছড়ায় উঠে আসে। ঝাকি জাল দিয়ে মাছটি ধরতে পেরে খুবই ভালো লাগছে। আমার জীবনে ঝাকি জালে ধরা এটাই ছিল সবচেয়ে বড় মাছ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা