জামালপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪

সময় ট্রিবিউন ডেস্ক: | ১০ জুন ২০২৩, ০০:৫৩

সংগৃহীত ছবি

জামালপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের মুদিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোলায়মান (৫৫), আব্দুল মজিদ (৪৮), জয়নাল আবেদীন (৪২) ও সাহেদ আলী (৫৫)। আহতরা হলেন- মো. হানিফ মিয়া, মো. শফিকুল ও খলিল মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী একটি ট্রাক ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। আহত ছয়জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হলে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

জামালপুর সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নিজাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই একজন মারা যান। হাসপাতালে নিয়ে আসার পর একজনের মৃত্যু হয়। পরে ময়মনসিংহ নিয়ে যাওয়ার পথে আরও দুজন মারা যান। মোট চারজনের মৃত্যু হয়েছে।

জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় আনা হচ্ছে। ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২