কুলাউড়ায় পেনশনের টাকার জন্য বৃদ্ধ খুন : স্ত্রী-মেয়েসহ গ্রেপ্তার ৪

শীবু শীল, মৌলভীবাজার | ২৮ মে ২০২৩, ২৩:২৮

ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় পেনশনের টাকা ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শেখ রফিকুল ইসলাম সিদ্দিকী (৬৫) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (২৬ শে মে) রাতে উপজেলার ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর (বালিধারা) গ্রামে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় নিহত রফিকুল ইসলাম সিদ্দিকীর ভাই সিরাজুল ইসলাম সিদ্দিকী শনিবার সকালে কুলাউড়া থানায় বাদী হয়ে ছয় জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলায় নিহত রফিকুল ইসলাম সিদ্দিকীর স্ত্রী মিছফা আক্তার জোৎস্না (৫৫), মেয়ে শারমিন আক্তার (৩০), শেখ তাজরিন আক্তার (২১) ও তার স্বামী মেহেদী হাসানকে (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা ও অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর (বালিধারা) গ্রামের মৃত আছলম মিয়ার ছেলে শেখ রফিকুল ইসলাম সিদ্দিকী ইউসিবি ব্যাংকের সাবেক কর্মচারী ছিলেন। তার পেনশনের টাকা নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিলো। স্ত্রী-সন্তানেরা মিলে পেনশনের টাকা নিয়ে প্রায়ই ঝগড়াবিবাদ করতেন। স্থানীয়ভাবে কয়েকবার বিষয়টি নিয়ে সালিশ হয়। শুক্রবার রাতে আত্মীয়স্বজনদের নিয়েও সালিশ হয়। পরে রাতেই রফিকুল ইসলামকে তার স্ত্রী-সন্তানেরা হত্যা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ জানান, ‘নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর মূল কারণ জানা যাবে বলে জানান তিনি।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা