নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশকে ঘিরে গ্রেফতার ৬

নোয়াখালী প্রতিনিধি | ২৭ মে ২০২৩, ২০:৫২

ছবি- সংগৃহীত

২৭ মে বিকেলে নোয়াখালীর জেলা শহরে বিএনপির বিক্ষোভ সমাবেশকে সামনে রেখে পুলিশ গ্রেফতারের মাধ্যমে নেতাকর্মিদের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি।

তিনি বলেন, শুক্রবার (২৬ মে) জেলার সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সহ বিএনপির ৬ নেতাকর্মিকে পুলিশ গ্রেফতার করেছে বলে দাবি করেছেন জেলা বিএনপির নেতারা।

গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি আনোয়ার হোসেন রকি, বিএনপি কর্মি আলা উদ্দিন ভুঁইয়া, মো. নোমান, দুলাল, সজিব ও নূর উদ্দিন।

নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি বলেন, সরকার পুলিশের মাধ্যমে আতঙ্ক তৈরী করে সমাবেশকে বানচাল করতে চায়। সমাবেশকে ঘিরে আমাদের অনেক নেতাকর্মিকে গ্রেফতার করেছে। সঠিক তথ্য যাচাই বাছাই করে আমরা পরে জানাবো। তবে গ্রেফতারের সংখ্যা বাড়বে বলেও মন্তব্য করেন এই নেতা।  

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ৬জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে।

জানা যায়, গায়েবি মামলায় গ্রেফতার, নির্যাতনের প্রতিবাদ, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর জেলা শহরে মাইজদীতে শনিবার (২৭ মে) বিকেলে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২