রাণীশংকৈলে দুই ভুয়া ডিবি পুলিশ আটক

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) | ২৪ মে ২০২৩, ২৩:১২

ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (২৪ মে) দুপুরে তাদের আটক করা হয়।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুই প্রতারক মুন্না হাসান ও ও নুর মোহাম্মদ নিজেদের গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের সুন্দরপুর এলাকায় আদিবাসী আমিন মার্ডিকে মাদকবিক্রেতা বলে তাদের ভয় দেখায়। পরে ওই ব্যক্তির কাছ থেকে টাকা নেন তারা। এই সময় তাদের আচরণে এলাকাবাসীর সন্দেহ হলে তারা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুয়া ডিবি পুলিশের পরিচয় দানকারী দুই যুবককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুর জেলার ফুলবাড়ী এলাকার ইউসুফ খলিফার ছেলে মুন্না হাসান (৩৬) ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে নুর মোহাম্মদ (৩৭)।

আদিবাসী আমিন মার্ডি জানান, ডিবি পরিচয়ে তারা দুজন আমার বাড়িতে তল্লাশি চালায়। এসময়ে তারা পরিবারের লোকজনকে অবৈধ বাংলা মদের মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন এবং মামলা না দিলে টাকা দিতে হবে বলে তারা ১৮ হাজার টাকা নেন। পরে তাদের কথাবার্তা সন্দেহ হলে থানা পুলিশকে অবগত করে স্থানীয়রা।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভুয়া ডিবি পুলিশ পরিচয় দেয়ার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা