মোবাইলে ভিডিও দেখাকে কেন্দ্র করে গৃহবধূর আত্মহত্যা

সময় ট্রিবিউন ডেস্ক | ২৪ মে ২০২৩, ২১:৩১

সংগৃহীত
সাতক্ষীরার শ্যামনগরে মোহসেনা খাতুন (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোবাইল ফোনে ভিডিও দেখাকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে ঝগড়া করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। 
 
গতকাল মঙ্গলবার (২৩ মে) রাতে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোহসেনা উপজেলার ঘোলা গ্রামের আল মামুন গাজীর স্ত্রী।  
 
নিহতের চাচা নুরুল হক জানান, মোবাইল ফোনে ভিডিও দেখাকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে ঝগড়া হয় মোহসেনার। এর জেরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে তার স্বামী দাবি করেছেন। 
 
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম বাদল জানান, প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
এসটি/এসকে 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা