মাটিরাঙ্গা সেনা জোনের অভিযানে ৩৫ লক্ষ টাকার ভারতীয় ঔষধ জব্দ

এ এম ফাহাদ, চট্টগ্রাম ব্যুরো | ১৬ এপ্রিল ২০২৩, ০১:৫২

ছবিঃ সংগৃহীত

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ঔষধ জব্দ করেছে গুইমারা রিজিয়নের ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোন। শুক্রবার (১৪ এপ্রিল) রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড নতুন পাড়া থেকে এইসকল ঔষধ জব্দ করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ওয়াছু হতে মাহিন্দ্র যোগে ভারতীয় অবৈধ ঔষধ খাগড়াছড়ি সদরে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা জোন হতে ক্যাপ্টেন রাহফিন আহমদ এর নেতৃত্বে একটি সেনা দল নতুন পাড়া এলাকাতে চেক পোস্ট বসিয়ে ভারতীয় অবৈধ যৌন উত্তেজক ট্যাবলেট টার্গেট চুয়াল্লিশ হাজার ছয়শত চল্লিশ পিস যার আনুমানিক বাজার মূল্য ২২ লক্ষ ৩২ হাজার টাকা, দুই লক্ষ পিস পেরোপটিন ট্যাবলেট যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ টাকা এবং ছাপ্পান্ন হাজার পিস ডেক্সন ট্যাবলেট যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৮০ হাজার টাকা সহ সর্বমোট ৩৫ লক্ষ ১২ হাজার টাকার অবৈধ ভারতীয় ঔষধ জব্দ করে। এসময় মোঃ আব্দুল হান্নান(৫২) নামের একজনকে মাহিন্দ্রা গাড়ী সহ আটক করা হয়।

অবৈধ পথে ভারতীয় মালামাল দেশে প্রবেশ করতে দেওয়া হবেনা জানিয়ে মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মো: কামরুল হাসান, পিএসসি বলেন চোরাকারবারীদের যে কোন মুল্যে প্রতিরোধ করা হবে। এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা পণ্য কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা