৪০ ডিগ্রি ছাড়াল রাজশাহীর তাপমাত্রা

সময় ট্রিবিউন ডেস্ক | ১৩ এপ্রিল ২০২৩, ২৩:১৯

সংগৃহীত

৪০ ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে গেছে রাজশাহীতে। আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেল ৩টায় রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুস সালাম জানান, রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা আরও কয়েকদিন চলবে। বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত দাবদাহ চলবে।

আরো পড়ুন:আজ দিন-রাতের তাপমাত্রা বাড়তে পারে: আবহাওয়া অধিদপ্তর

এসময় বাতাসের আর্দ্রতা ছিল মাত্র ১৩ শতাংশ। বাতাসের আর্দ্রতা কম থাকায় শুষ্ক ও উত্তপ্ত আবহাওয়া বিরাজ করছে সর্বত্র। ঘর থেকে বের হলেই তীব্র দাবদাহে শরীর পুড়ে যাওয়ার অনুভুতি হচ্ছে। শুষ্ক আবহাওয়ার কারণে চোখ মুখ ঠোট শুকিয়ে যাচ্ছে।

এদিকে সাধারণ খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগে পড়েছেন এই দাবদাহে। জীবিকার তাগিদে চরম কষ্টেও তারা কাজে বের হচ্ছেন। তবে গরমে লোকজনের উপস্থিতি কমে যাওয়ায় কর্মজীবী মানুষের দুর্ভোগ বাড়লেও কমেছে আয়।

এসটি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা