দীঘিনালা সাংবাদিক ফোরাম'র আত্মপ্রকাশ

মিজানুর রহমান সবুজ, দীঘিনালা, খাগড়াছড়ি  | ১৩ এপ্রিল ২০২৩, ০৮:৩৫

ছবি- সংগৃহীত

দীঘিনালা সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে দীঘিনালার মধ্য বোয়ালখালী বাজারে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক আবদুল জলিল'র সভাপতিত্বে ও এম ইদ্রিছ আলীর সঞ্চালনায় জেলা উপজেলায় বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় কর্মরত দীঘিনালা উপজেলার স্থানীয় বাসিন্দাদের নিয়ে এক মতবিনিময় সভায় এই আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক আবদুল জলিলকে (দৈনিক বাংলা) আহ্বায়ক, মো. সোহাগ মিয়া (দৈনিক বিশ্ব মানচিত্র) ও মিজানুর রহমান সবুজকে (দৈনিক তৃতীয় মাত্রা) যুগ্ম আহ্বায়ক ও এম ইদ্রিছ আলীকে (দৈনিক সময়ের কাগজ) সদস্য সচিব করে ৮ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন,মো. মানিক হোসেন (বাংলাদেশ সময়), সাইফুল ইসলাম (দৈনিক আস্থা) আফজাল হোসেন (দৈনিক বাংলাদেশ সমাচার) ও হাসান আল মামুন (দৈনিক একুশে নিউজ)। আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি সাধারণ সভার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সভায় সিদ্ধান্ত হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা