সিলেটে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মো. সাজ উদ্দিন, সিলেট | ২৭ মার্চ ২০২৩, ০০:৩১

ছবি- সংগৃহীত

১৯৭১ সালের ২৬ মার্চ এই দিনে শ্রমিক, কৃষক, দিনমজুর থেকে শুরু করে আপামর জনতা একযোগে ঝাঁপিয়ে পড়ে মুক্তি সংগ্রামে। পাক সরকারের নিপীড়ন, বিগ্রহ ও নির্যাতনের হাত থেকে মুক্তি পেতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে যে সংগ্রামের সূচনা হয়েছিলো তার ফলশ্রুতিতে আজকের এই লাল-সবুজের বাংলাদেশ। সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ পালিত হয়েছে।

২৬ মার্চ (রবিবার) সকালে সিলেট চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনার, সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের বঙ্গবন্ধু ম্যুরাল ও জেলা পুলিশের গৌরবের স্মৃতি ৭১-এ পুষ্পস্তবক অর্পণ করেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মো. মোশাররফ হোসেন, সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম-সেবা, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের সাধারণ জনগণ।

সকাল ১০:০০ টায় সিলেট জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মো. মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম-সেবা, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। তারপর অতিথিবৃন্দ, কুচকাওয়াজে অংশগ্রহণকারী প্রত্যেক দল ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা