মৌলভীবাজারে ১৩ শকুন মৃত্যুর ঘটনায় মামলা

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৫ মার্চ ২০২৩, ১২:৩৬

সংগৃহীত ছবি

মৌলভীবাজারে একসঙ্গে ১৩ শকুন মৃত্যুর ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। একই সঙ্গে শকুনের মৃত্যু নিয়ে একটি বিশেষজ্ঞ টিম মাঠে কাজ করছে।

শুক্রবার (২৪ মার্চ) মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যপারে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র বলেন, ঘটনাস্থলের আশপাশে কয়েক বছর ধরে শকুনের আনাগোনা ছিল। ওই এলাকায় কেন সচেতনতামূলক কোনো ধরনের প্রচারণা চালানো হয়নি সেটা বড় প্রশ্ন। সারাদেশে ২৬০টি শকুন রয়েছে। রেমা-কালেঙ্গা ও আশপাশ এলাকায় রয়েছে ৬০-৮০টি শকুন। এর বড় একটি অংশ মারা গেল। এটা খুব দুঃখজনক। আমরা আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, শকুন মরার ঘটনা নিয়ে শুক্রবার মৌলভীবাজার সদর থানায় দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি দিয়ে বন বিভাগের পক্ষ থেকে মামলা করা হয়েছে। একই সঙ্গে অনেক শকুনের মৃত্যু নিয়ে বিশেষজ্ঞরা তদন্ত করে যাচ্ছেন। সঠিক তথ্য খোঁজে বের করার জন্য তারা কয়েকদিন যাবত মাঠে কাজ করছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২