চুয়াডাঙ্গায় সোনার বারসহ দুই পাচারকারী আটক

সময় ট্রিবিউন ডেস্ক: | ২১ মার্চ ২০২৩, ১৮:৩০

সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গার জীবননগরে ৫৮০ গ্রাম (আধা কেজি) সোনার বারসহ জিয়া উদ্দিন ও কামাল নামের দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

সোমবার (২০ মার্চ) রাতে জীবননগর পৌর এলাকার ইসলামপুর থেকে সোনার বারসহ তাদের আটক করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর এলাকায় অবস্থান নেয় জীবননগর থানাপুলিশের একটি টিম। এসময় দুই পাচারকারী সোনা নিয়ে মোটরসাইকেলযোগে সীমান্ত এলাকার নতুনপাড়া গ্রামে যাচ্ছিলেন। তাদের তল্লাশি করে কোমরে লুকিয়ে রাখা অবস্থায় সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার সোনার বারের ওজন ৫৮০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। এসময় তাদের সঙ্গে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক গণমাধ্যমকে বলেন, আটক দুজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করবে। সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ