বান্দরবানে দুই ট্রাক খাদে, নিহত বেড়ে ৬

সময় ট্রিবিউন ডেস্ক | ২১ মার্চ ২০২৩, ০০:১৮

সংগৃহীত

বান্দরবানের রুমা উপজেলায় দুটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে ৬ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতদের ৫ জন নারী বলে জানা গেছে। এতে আরও ১২ জন আহত হয়েছেন।

আজ সোমবার (২০ মার্চ) উপজেলার বগালেক এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রুমা থানার এসআই মোরশেদ আহম্মেদ ও রুমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন।

এসআই মোরশেদ আহম্মেদ বলেন, বগালেক থেকে নামার সময় দুটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে চারজন নারী নিহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানান তিনি। পরে আরো ২ জনের নিহতের খবর জানান এই এসাই। তবে নিহতদের পরিচয় এখন সনাক্ত করা হয়নি বলেও জানান তিনি।

রুমা উপজেলা রেমাক্রী প্রাংসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিরা বম জানান, নিহতরা সবাই রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা