ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে নৌকাডুবি, নিহত ২

সময় ট্রিবিউন ডেস্ক | ২ মার্চ ২০২৩, ০৫:৪০

সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সেতুর পিলারের সঙ্গে ধাক্কায় যাত্রীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুইজন যাত্রী প্রাণ হারিয়েছেন। অন্যান্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পেরেছেন বলে জানা গেছে।

আজ বুধবার (০১ মার্চ) বেলা সোয়া ৩টার দিকে উপজেলার সীতারামপুরে তিতাস নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন পুরুষ ও অন্যজন নারী। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, নবীনগর থেকে একটি নৌকা যাত্রী নিয়ে পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জারচরে যাচ্ছিল। পথে সীতারপমপুরে নির্মাণাধীন সেতুর পিলারে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এতে ঘটনাস্থলেই নৌকার দুই যাত্রী মারা যান।

নৌকার অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পেরেছেন বলে জানিয়েছেন তিনি। নৌকাডুবির পর মাঝি ও তার সহযোগী পালিয়ে যায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা