শুধু বাংলাদেশে নয়, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা : নরসিংদীতে স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদী জেলা প্রতিনিধি | ২৪ নভেম্বর ২০২২, ০৬:৩০

ছবিঃ সংগৃহীত

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের (বিএনপি) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আমরা (আওয়ামী লীগ) জনগণের ম্যান্ডেট নিয়ে চলি, আমরা নির্বাচনে বিশ্বাসী।

আজ বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে নরসিংদীর মনোহরদী থানা ভবন উদ্বোধনকালে তিনি এসব বলেন।

তিনি আরও বলেন, 'বিএনপি হুঙ্কার দিচ্ছে, তারা ১০ তারিখে সারাদেশ থেকে লোক নিয়ে ঢাকা দখল করবে। তারা নাকি ওই দিন একদফা দেবে। বিরাট সংখ্যা জমায়েত করে তারা ক্ষমতা দখল করতে চায়। বিশৃঙ্খলা সৃষ্টি, ভাঙচুর, জানমালের ক্ষতি করে তাহলে নিরাপত্তা বাহিনী যা করা দরকার তা করবে।'

শুধু বাংলাদেশে নয়, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'আদালত পাড়া থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনা দেশে লুকিয়ে থাকা জঙ্গিদের পূর্বপরিকল্পিত। তদন্ত করে এ ঘটনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আত্মগোপনে থাকা জঙ্গিরা তাদের অবস্থান জানান দিতে ২ জঙ্গি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। তারা যাতে দেশের বাইরে পালাতে না পারে সেজন্য সব জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে।'

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'কখনো বলিনি, দেশে জঙ্গিদের মূল উৎপাটন করেছি। শুধু আমাদের দেশ নয়, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। আমরা দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে এনেছি, তবু তারা মাঝে মাঝে গোপনে মাথাচাড়া দিয়ে ওঠে। আদালত পাড়া থেকে যে ২ জঙ্গিকে ছিনিয়ে নেওয়া হয়েছে, আমাদের ধারণা, তারা পরিকল্পনামাফিক কাজটি করেছে। যারা এর সঙ্গে জড়িত, তাদের খুঁজে বের করা হবে।'

'এছাড়াও নিরাপত্তা বাহিনীর কোনো গাফিলতি ছিল কিনা তাও তদন্ত করা হচ্ছে। জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। এ ঘটনায় মন্ত্রণালয় ও পুলিশের পক্ষ থেকে ২টি তদন্ত কমিটি গঠিত হয়েছে। এসব তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে। এই পর্যন্ত পাওয়া তথ্য থেকে বলতে পারি, দেশে লুকিয়ে থাকা জঙ্গিরা তাদের অবস্থান জানান দেওয়ার জন্য এই ঘটনা ঘটিয়েছে,' বলেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা