কেরানীগঞ্জ মডেল থানা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, সম্পাদক পিন্টু 

কেরানীগঞ্জ প্রতিনিধি | ১০ অক্টোবর ২০২২, ০৪:০১

সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা প্রেসক্লাবের ২০২২-২০২৪ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ এনামুল হক (সপ্তাহিক আদালত বার্তা) ও সাধারণ সম্পাদক আতিকুজ্জামান পিন্টু (অপরাধ অনুসন্ধান )। 

আজ ০৯.১০.২০২২ রোববার সকাল থেকে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করেন।

কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আবুল হোসেন মোল্লা ( দৈনিক তরুন কন্ঠ), ও তাজিম উদ্দিন তজু (দৈনিক রুদ্র বাংলা) সিনিয়র সহ-সাধারণ সম্পাদক, মোহাম্মদ সাঈদ (দৈনিক স্বাধীন সংবাদ), সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন অমি ( দৈনিক জনতার বাংলা) সহ- সাংগঠনিক সম্পাদক, মোঃ সেলিম( জাতীয় দৈনিক সরেজমিন বার্তা )। দপ্তর সম্পাদক, রানা আহমেদ,( অপরাধ রিপোর্ট), মহিলা সম্পাদক, আসমা আক্তার রিতু( ভোক্তা টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ রনি(কালের দিগন্ত),তথ্য ও প্রযুক্তি সম্পাদক, এইচ-এ-ঈশা(সময় টিব্রিউন), সংস্কৃতি বিষয়ক সম্পাদক, শাহাদাৎ হোসেন মিল্টন(দিগন্ত প্রতিদিন), অর্থ-বিষয়ক সম্পাদক, আঃ আজিজ (সাপ্তাহিক পড়শী) সহ সকল সদস্যবৃন্দ ।

কেরানীগঞ্জ মডেল থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাসান আলী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে, আবুল হোসেন মোল্লা ও শাহাদাৎ হোসেন মিল্টন দ্বায়িত্ব পালন করেন। 

উক্ত নির্বাচনী অনুষ্ঠানে নির্বাচন পর্যবেক্ষক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নুর ইসলাম।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা