কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৩ জলদস্যু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | ৬ অক্টোবর ২০২২, ০২:১২

সংগৃহীত

ভোলার মেঘনা নদীর বঙ্গের চর এলাকায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্র ও গুলিসহ বাহাদুর বাহিনীর প্রধান আলী আজগর ওরফে বাহাদুরসহ ৩ জলদস্যুকে আটক করা হয়েছ।

৫ অক্টোবর বুধবার সকালে গণমাধ্যম পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি, বিএন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার ৪ অক্টোবর আনুমানিক সন্ধ্যা ৬ টায় কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক সাব লেফটেন্যান্ট এম ফজলুল হকের নেতৃত্বে ভোলার মেঘনা নদীর বঙ্গের চর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাতদের আস্তানা থেকে বাহাদুর বাহিনীর প্রধান আলী আজগর ওরফে বাহাদুরসহ আরও অন্যতম ২ জন ডাকাতকে আটক করা হয়।

এসময় ডাকাতদের আস্তানা তল্লাশি করে দেশীয় অস্ত্রসহ অস্ত্র তৈরির সরঞ্জামাদী, ১টি প্রজেক্টর ও ৬টি মেমোরি কার্ড জব্দ করা হয়, তবে কোস্ট গোর্ডের উপস্থিতি টের পেয়ে তাদের ব্যবহৃত বেশ কয়েকটি অবৈধ অস্ত্র জোয়ারের পানিতে ফেলে দেয়। আটককৃত ব্যক্তিরা বাহাদুর বাহিনীর প্রধান আলী আজগর ওরফে বাহাদুর (৪০), পিতা-গোলাম মোস্তফা, ইকবাল হোসেন (২৪), পিতা- আবুল কালাম এবং শেখ ফরিদ (৩৮), পিতা- অজুত সিকদার। এরা সকলেই ভোলার সদর উপজেলার বাসিন্দা।

তিনি আরও বলেন, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ অন্যান্য আলামত এবং আটকৃত জলদস্যুদের ভোলার সদর থানায় হস্তান্তর করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২