হাতিয়ায় আধিপত্য বিস্তার করতে দুই দস্যুবাহিনীর সংঘর্ষ, অস্ত্রসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক | ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৫:০৪

সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ার চর ঘাসিয়ায় দুই দস্যুবাহিনীর  মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩টি এক নলা বন্দুক, ২ রাউন্ড তাজা গোলা ও  দেশীয় অস্ত্রসহ ৫ জন দস্যিকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর)  দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি, বিএন।

তিনি বলেন, নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন মেঘনা নদী সংলগ্ন ঘাসিয়ার চর একটি অপরাধ প্রবণ অঞ্চল। চরে একচ্ছত্র আধিপত্য বিস্তারের লক্ষ্যে দুই দস্যুবাহিনীর সদস্যরা অস্ত্র নিয়ে (খোকন এবং ফোকরা বাহিনী) ২৯ সেপ্টেম্বর  রাত আনুমানিক ৩টায় সংঘর্ষে লিপ্ত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি কোস্ট গার্ড দক্ষিণ জোন অবগত হয় এবং দস্যুবাহিনীর সদস্যদের আটকের জন্য কোস্টগার্ডের ৩ টি অভিযানিক দল ঘাইসার চরে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন সময়ে কোস্টগার্ডের উপস্থিত টের পেয়ে বিছিন্ন হয়ে নৌকাযোগে পালানোর চেষ্টা করে। তবে কোস্ট গার্ডের দ্রুত গতি সম্পন্ন বোট নিয়ে কোস্ট গার্ডের অভিযানিক দল তাদের পিছু ধাওয়া করে। একপর্যায়ে লক্ষিপুর জেলার রামগতি উপজেলার মেঘনা নদীর চর আব্দুল্লাহ থেকে ডাকাত দলকে ৩টি এক নলা বন্দুক, ২ রাউন্ড তাজা গোলা, ৬টি রামদা এবং ৫ টি বল্লমসহ কুখ্যাত ডাকাত "খোকন বাহিনীর" অন্যতম ৫ সদস্যকে আটক করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত দস্যুবাহিনীর সদস্যদের প্রাথমিক চিকিৎসা করে জব্দকৃত অস্ত্রসহ হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা