কোস্টগার্ডের অভিযানে ২০ ব্যারেল চোরাই ডিজেল জব্দ, আটক ৩

প্রেস বিজ্ঞপ্তি | ২৪ সেপ্টেম্বর ২০২২, ০০:৫১

সংগৃহীত

ট্রলার ভর্তি ৪০০০ হাজার লিটার (২০ ব্যারেল) চোরাই ডিজেলসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের অধিনস্ত আন্ধারমানিক স্টেশনের টহল দলের সদস্যরা।

২৩ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি, বিএন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ২৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১ টায় কোস্টগার্ড দক্ষিণ জোনের অধিনস্ত বিসিজি সিকিউরিটি স্টেশন আন্দারমানিক কর্তৃক পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী নদীর মোল্লাকান্দা ঠোডা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ১ টি স্টীল বডি ট্রলার তল্লাশি করে ৪,০০০ লিটার চোরাই ডিজেল (২০ ব্যারেল) ও তেল চোরাকারবারী চক্রের ৩ সদস্যকে আটক করা হয়।

আটক চোরাকারবারিরা হলেন- ১। মোঃ মিজানুর রহমান-(৩৫) পিতা-মোঃ চাঁদ মিয়া সিকদার, ২। মোঃ পান্না মিয়া-২৮, পিতা- মোঃ বাচ্চু সিকদার ও ৩। মোঃ মেহেদী হাসান রনি (২১), পিতা-মোঃ সোলেমান পদ্যা। তারা সবাই পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা।

তিনি আরও বলেন, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত চোরাই ডিজেল ও আটককৃত ব্যক্তিদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা