ময়মনসিংহে ২০ মেট্রিক টন সার জব্দ

রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ | ২১ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৬

সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়ার বাবুগঞ্জ বাজার থেকে ৪০০ বস্তা (২০ মে: টন) টিএসপি সার আটক করা হয়েছে। সোমবার(১৯ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৪০০'শ বস্তা সার আটক করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদুল করিম।

উপজেলা অফিস সূত্রে জানা গেছে, ময়মনসিংহের শম্ভুগঞ্জ ভাফার গুডাউন থেকে ট্রাক লোড করে বাবুগঞ্জ বাজারে আসার পর বাজারের লোকজনের সন্দেহ হলে, তারা ট্রাকটি আটক করেন। খবর পেয়ে রাত ১১ টার সময় ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে আনা সার আটক করে বিসিআইসির সার ডিলার চান মিয়া মাষ্টারের গোডাউনে রাখা হয়। পরে জব্দকৃত সার কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হবে। আটক সারের বাজার মূল্য ৪ লাখ ৪০ হাজার টাকা।

এ বিষয়ে ৮ নং রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মুক্তা চৌধুরী বলেন, আটক ৪০০ শত বস্তা সার অবৈধ। ট্রাক লোড করে সার পাচার করছিলেন একটি চক্র।
অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদুল করিম জানান, ট্রাক চালক স্বীকার করে ভাফার গোডাউন থেকেই ট্রাকটি লোড করা হয়। ট্রাক ভর্তি সার নিয়ে চালককে এ বাজারের আসার জন্য বলা হয়। চালক কোন পাচারকারীর নাম বলতে পারেননি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা