মহেশখালীতে মাছের পোনা অবমুক্ত উদ্বোধন করলেন এমপি আশেক

মিছবাহ উদ্দীন আরজু, (মহেশখালী প্রতিনিধি) | ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫১

সংগৃহীত

মহেশখালী উপজেলায় ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গ বন্ধুর বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে আজ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা সাড়ে ১১ টায় রাসস্ব খাতের আওতায় উপজেলা পরিষদ চত্বরের পুকুরে কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।

এসময় এমপি আশেক বলেন, মাছ বাঙালির খাদ্য তালিকায় অত্যন্ত জনপ্রিয় খাবার। দেশে আমিষের চাহিদা মেটাতে মাছের গুরুত্ব অপরিসীম। তাই মৎস্য সম্পদ উৎপাদন বৃদ্ধি করার জন্যই সরকার মাছের পোনা অবমুক্তকরণের উদ্যোগ গ্রহণ করেছে। ফলে আমাদের মৎস্য খাত আরো স্বয়ংসম্পূর্ণ হবে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান খান, মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া, মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী, মেরিন ফিসারিস অফিসার আলা উদ্দিন, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, মহেশখালী পৌরসভার প্যানাল মেয়র খায়রুল হোসেন, কাউন্সিল প্রণব কুমার দে, সেলিম চৌধুরী, জাফর আলম জফুর, মহেশখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ পুতু প্রমূখ।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, উপজেলার সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয় উপজেলা পরিষদ দিঘি, থানা পুকুর, হাসপাতাল পুকুর ও বনবিভাগ পুকুরে ১’শ ৭৩ দশমিক ৭৬ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। আজ সকালে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অনান্য পুকুরে এসব পোনা অবমুক্তকরণ চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা