নোয়াখালীতে মাদক, সন্ত্রাস ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা

নোয়াখালী প্রতিনিধি | ১০ সেপ্টেম্বর ২০২২, ২১:০৯

সংগৃহীত

নোয়াখালীতে মাদক, সন্ত্রাস, জঙ্গি তৎপরতা ও ইভটিজিং প্রতিরোধের লক্ষ্যে আইন প্রণেতা, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনী ও সুধীজনদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নোয়াখালী সদর উপজেলা পরিষদের উদ্যোগে এ মতবিনিয়ম সভা অয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ, কে, এম সামছুদ্দিন জেহান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা মো: আনোয়ার হোসেনের সঞ্চালনায় মতবিনিম সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংদ জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মিলন, কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সভাপতি অধ্যাপক কাজী মুহম্মদ রফিক উল্লাহ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নূর আলম সিদ্দিকী রাজু, সাংবাদিক আবু নাছের মঞ্জু, অশ^দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন বাবলু, নেয়াজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন বাহাদুর, নোয়াখালী পৌরসভার কাউন্সিলর রফিকুল বারি আলমগীর ও ইউপি সদস্য রওশন আক্তার লাকী।

এ সময় সদর উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, নোয়াখালী পৌরসভার কাউন্সিলরগণ, বিট পুলিশিং কর্মকর্তাগণ, কমিউনিটি পুলিশিংয়ের বিভিন্ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকগণসহ নানা শ্রেণি পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বক্তাগণ মাদক, সন্ত্রাস, জঙ্গি তৎপরতা ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন। এ সময় অপরাধী যে দল বা মতের হোক তাদেরকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা দেন সাংসদ সদস্য, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার। সভায় আসন্ন দুর্গা পূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং কোন কুচক্রি মহল যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনাতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানানো হয়। এছাড়া কিশোর গ্যাংক, মাদক কারবারী ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিষয়ে তালিকা তৈরির ঘোষণা দেন জেলা পুলিশ সুপার মো: শহীদুর ইসলাম।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা