রুশ নারীকে উত্ত্যক্ত করায় যুবকের ৩ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, পাবনা | ৯ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৫

সংগৃহীত

পাবনার ঈশ্বরদীর রূপপুরে এক রুশ নারীকে উত্ত্যক্তের অভিযোগে সজিবুল ইসলাম রুবেল নামের এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েস এ আদেশ দেন।

সজিবুল ইসলাম রুবেল ঈশ্বরদী পৌর এলাকার পূর্বটেংরী কলেজ রোড মহল্লার মৃত আব্দুল আজিজের ছেলে।

আমবাগান পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) সোহেল হোসেন জানান, ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান অর্গানস্ট্রয় এক্সপোর্টে কর্মরত এক রাশিয়ান নারীকে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গির মাধ্যমে প্রায় উত্ত্যক্ত করতেন সজিবুল ইসলাম রুবেল।

বৃহস্পতিবার শহরের কলেজ রোডের বাসা থেকে বিদেশি ওই নারী প্রকল্পে যাওয়ার জন্য বের হলে রুবেল ফের উত্ত্যক্ত শুরু করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের কারাদণ্ড দেন।

এ বিষয়ে পিএম ইমরুল কায়েস জানান, প্রকল্পের কাজে যাওয়া-আসার পথে ওই বিদেশি নারীকে রুবেল প্রায়ই উত্ত্যক্ত করতেন। অভিযুক্ত রুবেলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা