পটুয়াখালীতে ১০ টি খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে

রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী | ৮ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪৩

সংগৃহীত

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী বলেছেন মহামান্য হাই কোর্টের নির্দেশনা মোতাবেক নদী, খাল সমূহ দখল ও দুষন মুক্ত করতে সংশ্লিস্ট দপ্তর ও প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ সম্পন্ন করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি পটুয়াখালীর লাউকাঠী,লোহালীয়া, হেতালীয়া নদী ও সুতারখালী খালসহ শহরের বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা পরিদর্শন করে  আজ ৭ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা নদী রক্ষা কমিটির সভাপতি মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে জেলা নদী রক্ষা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন জাতীয় নদী রক্ষা কমিশনের অনুমতি ব্যতিত কোন নদী, খাল ভরাট করা যাবে না, তেমনি দখল ও দূষন করা যাবে না। নদী-খালের প্রবাহ অব্যাহত রাখতে হবে। এ প্রসঙ্গে নদী কমিশনের চেয়ারম্যান বলেন পটুয়াখালী শহরের নবাবপাড়া খাল, পুরাতন  হাসপাতাল সংলগ্ন  সুতারখালী খাল, মেডিকেল কলেজের পশ্চিম পাশের খাল ও বিসিক শিল্প নগরী সংলগ্ন খালের পানি প্রবাহ উদ্ধার ও রক্ষা করতে জেলা প্রশাসক ও পৌর মেয়রসহ সংশ্লিস্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাগনের প্রতি নির্দেশ দেন নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী। অল্প সময়ের মধ্যে পৌর শহরের মধ্যে দিয়ে প্রবাহিত ১০ টি খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালের প্রবাহ ফিরিয়ে আনা হবে বলে ঘোষনা দেন তিনি।

তিনি গত ৩ সেপ্টেম্বর হতে ৬ সেপ্টম্বর পর্যন্ত চারদিন  পটুয়াখালীতে লাউকাঠী নদী, সুতাখালী খাল ও অন্যান্য খালের দখল এবং দূষন সরেজমিন পরিদর্শন ও কাগজপত্রাদি যাচাই-বাছাই  করেন।

জেলা নদী রক্ষা কমিটির সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম-পিপিএম, জাতীয় নদী রক্ষা কমিশনের পরিবেশবীদ মোঃ এনামুল হক, উপ-পরিচালক  ড. খ.ম কবিরুল ইসলাম, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ,  প্রেসক্লাব সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, লাউকাঠী ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস, ছোটবিঘাই ইউপি চেয়ারম্যান আলতাফ হাওলাদার, মৌকরন ইউপি চেয়ারম্যান কাজী সেলিমসহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধি ও ব্যক্তিবর্গ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা