ওজু করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি | ৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৭

সংগৃহীত

নোয়াখালীল দ্বীপ উপজেলা হাতিয়াতে ওজু করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত মোমেনা আক্তার টুম্পা উপজেলার হাতিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের মো.সালাউদ্দিনের স্ত্রী।

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের উত্তর রেহানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে টুম্পা ওজু করতে পুকুর ঘাটে যায়। ওই সময় সে পানিতে পড়ে মারা যায়। পরে পরিবাদেরর সদস্যরা তাকে দেখতে পেয়ে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন। তিনি বলেন,নিহত টুম্পা মৃগী রোগে আক্রান্ত ছিলেন। এর আগেও সে একাধিকবার পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে। সোমবার বিকেলে বাবার বাড়ির বসত ঘরের পাশের পুকুরে সে ওজু করতে গেলে মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পরে পরিবারের সদস্যরা তাকে পুকুরের পানিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ওসি আরও জানায়,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। এ ঘটনায় হাতিয়া একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা