পটুয়াখালীর লাউকাঠি নদী রক্ষায় কাজ করেছে জাতীয় নদী রক্ষা কমিশন- চেয়ারম্যান

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী | ৬ সেপ্টেম্বর ২০২২, ০১:৫৫

সংগৃহীত

জাতীয় নদী রক্ষা কমিশন এর চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী বলেছেন, সিএস ম্যাপ অনুযায়ী পটুয়াখালীর দখলকৃত নদী ও খালগুলোকে দখলমুক্ত করা হবে। হাইকোর্টের রায় রয়েছে। নদী, খাল, জলাভূমি এগুলো এখন জীবন্ত স্বত্ত্বা। তাই এর প্রবাহিত হওয়া, দুষন মুক্ত ও দখল মুক্ত থাকা সহ বেশ কিছু অধিকার রয়েছে। আমরা বিভিন্নভাবে এসব জলাধারের উপর যে অত্যাচার চালাই তা রোধে কাজ করছে নদী রক্ষা কমিশন।

সোমবার সকালে পটুয়াখালীর লাউকাঠি নদীর দখল, দুষন ও নাব্যতা পরিদর্শন শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন। তিনি আরো বলেন, যখন আমরা দেখি আইনকে তোয়াক্কা না করে খাল ও নদী ভরাট করে এগুলোকে মেরে ফেলা হচ্ছে তখন আমরা সেখানে উপস্থিত হই। তেমনি পটুয়াখালীর লাউকাঠি নদী, বহালগাছিয়া নদী ও সুতাখালী খাল সহ দখল হওয়া নদী রক্ষায় আমরা কাজ করছি। আমাদের কাছে তথ্য আছে, তদন্ত চলছে। আমরা সরেজমিন পরিদর্শন করছি। আমরা এগুলো দখল মুক্ত করবো।

এসময় পরিবেশবিদ এনামুল হক, জাতীয় নদী রক্ষা কমিশন এর উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. খ. ম. কবিরুল ইসলাম, পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর, জাতীয় নদী রক্ষা কমিশন চেয়ারম্যান এর একান্ত সচিব মু. বিল্লাল হোসেন খান, জাতীয় নদী রক্ষা কমিশন এর সহকারী পরিচালক (জিও টেকনিক্যাল) মোঃ তৌহিদুল ইসলাম, সহকারী পরিচালক (গবেষণা ও পরিকল্পনা) আরশাফুল হক, সহকারী প্রধান (পরিবেশ ও প্রতিবেদক) সাকিব মাহমুদ সহ পটুয়াখালী প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে রবিবার রাতে সার্কিট হাউসের সভাকক্ষে পটুয়াখালী প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২