গলাচিপায় ক্লিনিক ও সারের দোকানে জরিমানা

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী | ৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:১৭

সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার ও প্রতিশ্রুতসেবা যথাযথভাবে না দেয়ার অপরাধে দুটি ক্লিনিক ও একটি সারের দোকান মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদের মধ্যে নিউ মোহনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার, নিউ গলাচিপা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার ও মেসার্স মেগা ফিড নামে সারের দোকানের সত্ত্বাধিকারী শ্যামল নাগকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার দুপুর আড়াইটার দিকে পৌর শহরে অভিযান চালিয়ে ওই তিন ব্যবসা প্রতিষ্ঠানকে এ অর্থদন্ড দেন অভিযান পরিচালনাকারী পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিম মাহমুদ।

অভিযান পরিচালনাকারী সেলিম মাহমুদ বলেন, ওই প্রতিষ্ঠানগুলো মেয়াদউত্তীর্ণ পণ্য ব্যবহার ও প্রতিশ্রুতসেবা না দিয়ে রোগী ও সাধারণ মানুষের সাথে প্রতারণা করায় তাদেরকে এ অর্থদন্ড দেওয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা