জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১২

বরগুনা জেলা প্রতিনিধি | ৩ সেপ্টেম্বর ২০২২, ২১:০১

সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুটি গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের পদ্মা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহতরা হলেন- আনোয়ার ক্বারী, আবেদা, সুমাইয়া আক্তার, মরিয়ম বেগম, খাদিজা বেগম, কারিমা, হাসি বেগম, তোফাজ্জল, নাজমা বেগম, মর্জিনা বেগম ও সাইফুল।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পদ্মা গ্রামের হাবিবুর রহমান ও তোফাজ্জলের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধকে কেন্দ্র করে শুক্রবার সকালে আনোয়ার ক্বারী ও তোফাজ্জলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই গ্রুপের ১২ জন আহত হন। এর আগে (৩১ আগস্ট) তোফাজ্জল ও তার স্ত্রীকে মারধর করেন হাবিবুর রহমান।

এ ঘটনায় পাথরঘাটা থানায় মামলা করেন তোফাজ্জল। ওই মামলায় জোবায়ের, তার ভাই ছলেহ আহমেদ ও প্রতিবেশী রুস্তুমকে গ্রেফতার করে পুলিশ।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল জানান, মারধরের ঘটনা জানার পরই পুলিশ পাঠানো হয়। নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটার পর এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২