ভাড়াটে হিসেবে জমি দখল করতে গিয়ে ছাত্রলীগ নেতা আটক

পাবনা প্রতিনিধি | ২ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৩

সংগৃহীত

কিশোর গ্যাং সঙ্গে নিয়ে পাবনার ফরিদপুর উপজেলায় জমি দখল করতে গিয়ে মিরাজুল ইসলাম নামের এক সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। এসময় তার সঙ্গীরা ৫টি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

বুধবার (৩১ আগস্ট) রাতে উপজেলার ধানুয়াঘাটা কালিকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত মিরাজুল ইসলাম পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গ্রামের রশিদ শেখের ছেলে। সে গয়েশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা।

পুলিশ জানায়, কালিকাপাড়া গ্রামের মুকুল হোসেন ও প্রতিবেশি রেজাউলের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করে ৫টি মোটরসাইকেলযোগে মিরাজুল বাহিনী পাবনা সদর থেকে মুকুলের পক্ষে ভাড়াটিয়া হিসেবে জমি দখল করতে যান।

এ সময় এলাকাবাসী তাদের প্রতিরোধ করে এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছালে অন্য সদস্যরা মোটরসাইকেল ফেলে দৌঁড়ে পালিয়ে গেলেও মিরাজুলকে আটক করা হয়।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল থেকেই মিরাজুলকে আটক করা হয়। বৃহস্পতিবার তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মিরাজুল ইসলাম পেঁয়াজ ব্যবসায়ীকে অপহরণের দায়ে একবার গ্রেফতার হয়েছিলেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা রয়েছে। এছাড়া ছাত্রলীগের সাবেক এই নেতার বিরুদ্ধে কিশোর গ্যাং গড়ে তুলে অবৈধ কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ আছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা