ওএমএস ও টিসিবি কার্যক্রমের সমন্বয়ে চাল বিক্রয়ের উদ্বোধন

মো.রাজন মিয়া,শেরপুর | ১ সেপ্টেম্বর ২০২২, ২৩:০২

সংগৃহীত

"শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ" এই স্লোগানকে ধারণ করে সারাদেশের ন্যায় শেরপুরেও 'ওএমএস' ও 'টিসিবি' কার্যক্রমের সমন্বয়ে খোলা বাজারে চাল বিক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) শেরপুর পৌর শহরের নবীনগর (হাজির বাজার) সংলগ্ন ওএমএস ডিলার মোঃ আঃ হাকিম এর দোকানে ৩০ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

এ সময় শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহনাজ ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছা. সাহেলা আক্তার জেলা প্রশাসক, শেরপুর।

এ সময় অন্যন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মো.রফিকুল ইসলাম, চেয়ারম্যান, শেরপুর সদর উপজেলা পরিষদ, মো.নজরুল ইসলাম, প্যানেল মেয়র শেরপুর পৌরসভা, মো.আল-ওয়াজিউর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রণ শেরপুর।

এ সময় শেরপুরের পৌরসভার ৫টি জায়গায় (ওএমএস) ডিলারদের মাধ্যমে ৩০ টাকা কেজি দরে একজন ভোক্তা সর্বোচ্চ ৫ কেজি করে মাসে দুইবার মোট ১০ কেজি চাল ক্রয় করতে পারবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক সুত্রে জানায়ায়, শেরপুর জেলার বিভিন্ন পৌরসভা মোট ১৬ টি কেন্দ্রে 'ওএমএস' ডিলারদের মাধ্যমে চাল বিতরণ করা হবে। প্রতি কেন্দ্রে দৈনিক চাল বরাদ্দ ২ মে.টন।

এখানে টিসিবির কার্ড ধারিরা অগ্রাধিকার ভিত্তিতে এবং যে কোন ব্যাক্তি জাতীয় পরিচয় পত্র প্রদর্শন পূর্বক ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে মাসে দুইবার মোট ১০ কেজি চাল ক্রয় করতে পারবে।

এ সময় জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন, এই ওএমএস ও টিসিবির কার্যক্রমে যাতে কোন প্রকার অনিয়ম বা কারচুপি না হয় সে জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষ নজরদারির নির্দেশনা প্রদাণ করেন।

তিনি আরও বলেন,সরকারি নির্দেশনা মোতাবেক জনগণের জন্য স্বল্পমূল্যে আমাদের এ ওএমএস ও টিসিবি কার্যক্রম চলমান থাকবে।।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা