দ্বিতীয় দিনের মতো চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ২৯ আগষ্ট ২০২২, ০৪:৩৪

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে শনিবার সকাল থেকে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ আছে। মহাসড়কে অবৈধ অটো, ভুটভুটি, সিএনজি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে হাঠাৎ করেই গত শনিবার (২৭ আগষ্ট) যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করেন রাজশাহীর সাধারণ বাস মালিক ও শ্রমিকরা।

শহরের বিশ্বরোড মোড়ে বেলা ১২টার দিকে দ্বিতীয় দিনের মতো গেটলক কাউন্টারে গিয়ে দেখা যায় বাস বন্ধ থাকায় বিকল্প ব্যবস্থায় সিএনজি, মাইক্রো ও অটোরিকশাযোগে রাজশাহী যাচ্ছেন যাত্রীরা। শহরের বিশ্বরোড মোড় থেকে চলাচলকারী লোকাল, গেটলক, মহানন্দা বাস চলাচল বন্ধ থাকতে দেখা গেছে এবং কাউন্টারও ছিল বন্ধ।

এ সময় এক ব্যবসায়ী যাত্রী বলেন, ব্যবসার জরুরী কাজে রাজশাহী যাব। কাউন্টারে এসে দেখি বাস বন্ধ, বাধ্য হয়ে অটোরিকশায় রাজশাহী যাচ্ছি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হামিদুর রহমান নান্নু বলেন, রাজশাহীর সাধারণ বাস মালিক ও শ্রমিকরা মহাসড়ক থেকে অবৈধ অটোরিকশা, ভুটভুটি, নসিমন, সিএনজি চলাচল বন্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রেখেছে এবং আজও চাঁপাইনবাবগঞ্জ থেকে কোনো বাস রাজশাহী শহরে ঢুকতে দিচ্ছেনা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা